বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর /২৫) জনতার দুয়ারে গৌরীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শহীদের অভিভাবক শতাধিক গুলিবিদ্ধ আন্দোলনকারীর লিডার কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট নুরুল হকের সমর্থকেরা । ডৌহাখলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে ভারচুয়ালী বক্তব্যে এডভোকেট নূরুল হক বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশে আর কোন দ্বিতীয় স্বৈরাচারের জন্ম হবে না। অংশ গ্রহণ করেন ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক, গৌরীপুর পৌর বিএনপির সদস্য মো: গোলাম আলিমেল হাকিম মুন্সী শাকিব তিনি বলেন, বিএনপির স্থায়ী সদস্য সালাহউদ্দিন আহমেদ কে গুমের ঘটনায় বাংলাদেশ প্রথম প্রতিবাদ মিছিল করেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট গৌরীপুরে সর্বপ্রথম বিতরণ করেন এডভোকেট নূরুল হক। তিনি আরও বলেন জুলাই আন্দোলনের মাষ্টার মাইড ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের সফল নেতা জিয়া পরিবারের আস্তার প্রতিক নূরুল হক। তার নেতৃত্বে বাংলাদেশে সর্বপ্রথম কার্ফিও ভেঙে আন্দোলনে নেমেছিল গৌরীপুরে ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দল ও সাধারণ জনগণ। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কাশেম, আব্দুর রশিদ বাবুল, সারোয়ার মন্ডল। রামগোপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম ডৌহাখলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিম আকন্দ, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শান্ত মিয়া প্রমুখ।