ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়রে ম্বাইল ফাজিল মাদ্রাসা ও ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি খাতা, একটি কলম, একটি স্কেল, একটি রাবার ও একটি পেন্সিল। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির হিমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষকগণ ও অন্যান্য শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ, সংগঠনের সদস্য শহীদ মিয়া, রবিউল আউয়াল ও অন্যান্য সদস্য বৃন্দ।