আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৪, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ




সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি: বেবিচক চেয়ারম্যান

সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয় বরং প্রত্যেকের দায়িত্ব।

‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর আইটি বিভাগ একটি সেমিনার আয়োজন করে। সেখানেই বেবিচক চেয়ারম্যান এই কথা বলেন।

সেমিনারের উদ্দেশ্য ছিল বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা। অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। সভাপতি ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। এছাড়াও টেকনিক্যাল বিষয়ে উপস্থাপনা প্রদান করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী সাইবার আক্রমণ ও সাইবার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি মৌলিক দায়িত্ব। আমাদের প্রতিদিনের কাজের সামান্য অবহেলাও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রত্যেকে সচেতন থেকে এবং মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, বিমান চলাচল একটি বৈশ্বিক ক্ষেত্র। যেখানে প্রতিটি দেশের কার্যক্রম পরস্পরের সঙ্গে যুক্ত। কোনো একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি, এবং এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয়। বরং প্রত্যেকের দায়িত্ব।

অনুষ্ঠানে বেবিচকের সদস্যগণ, পরিচালক, উপপরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১