আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৭, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ




আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে গৌরীপুরে ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার বাদ যোহর গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করে সংগঠনটি।  গৌরীপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ এহসানুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।

গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচারের রায় কার্যকর না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অতিদ্রæত হত্যাকারীদের গ্রেপ্তার করে রায় দ্রæত কার্যকরের দাবি জানাচ্ছি,।

গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন আলম বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আবরার ফাহাদ যে দেশপ্রেমের উদাহরণ রেখে গেছেন, তা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তার আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো,।

আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক আলম খান,  গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ ভূঁইয়া, ইসলামাবাদ ফাজিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসান, গৌরীপুর বিএম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন অহি, ছাত্রদল নেতা শাকিব মাহমুদ ইমন, বিপ্লব হাসান, নাসিম আকন্দ, কাইয়ুম ইসলাম, হৃদয়, মেহেদি হাসান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১