আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৬, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
oplus_2




গৌরীপুর স্বজন পরিবারের জিপিএ-৫ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বজন পরিবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রোববার (৫ অক্টোবর/২৫) স্বজন সমাবেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতেহ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা প্রশাসক ও ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, এ শিক্ষার্থীরা আলোকিত বাংলাদেশ গড়বে। আমি যতদিন ধরে এ উপজেলায় যোগদান করেছি। তারপরে দেখছি এ সংগঠনটি তরুণ ও যুবকদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ভালো কাজে স্বজনরা সম্পৃক্ত। মাদকের বিরুদ্ধে ও বাল্যবিয়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াচ্ছে। তাদের এসব কার্যক্রম শুধু এ উপজেলাকে নয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ছায়ীদুল হক, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, মহিলা কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান রেখা, স্বজন মাহমুদা আক্তার রিপা প্রমুখ।
স্বজন পরিবারের সংবর্ধিতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসমীম রশিদ অপর্না, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রোকাইয়া বিনতে এমদাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইয়ানিনা অন্যন্যা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আকিফ আহমেদ, জিপিএ-৫প্রাপ্ত নুসরাত আলম ইভা, মুশফিকুর রহিম মুশফিক, মুমতিহিনা ইফতেকার মীম, ফারহান আফসার তাইফ, মুশতারী আহমেদ রিপন, মোহাইমিনুল হক, রাফসান জানি, মাহফুজা রহমান, সাইদ ইবনে ফজল, আহসান রহমান, মুবাশ্বিরা আক্তার মৌ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১