নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে চলছে কর্মবিরতি। আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।