ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের গুরুত্বারোপ, কেন্দ্র কমিটি গঠন, ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও দলকে নির্বাচনমুখী করতে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম আলী। সঞ্চালনা করেন বিএনপি নেতা আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, শাহজাহান সিরাজ, আতাউর রহমান আতা, শামীম হোসেন চৌধুরী, গোলাম মোস্তফা, বিএনপির সদস্য এখলাছুর রহমান খান কিরণ, আব্দুস সামাদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা হেলাল উদ্দিন, রজন আলী সরকার, উজ্জল মিয়া, সেলিম মিয়া, নজরুল ইসলাম, শাহজাহান, তরিকুল ইসলাম, মুনুসর আহমেদ, আব্দুস সামাদ, এমদাদুল হক ঝিনুক, আহম্মদ মেম্বার, চান মিয়া, বাহার উদ্দিন, এনামুল হক, শহিদ মিয়া, আবুল বাশার, মোখলেছুর রহমান, বকুল মিয়া, শাহজাহান সরকার, যুবদল নেতা সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিন, আজহারুল মিয়া, নুরুল হক, মোশারফ হোসেন হাশিম, হারুন অর রশিদ বাবুল, ছাত্রদল নেতা রাজন আহমেদ, তাতীদলের ফারুক আহমেদ, মৎস্যজীবী দলের জিয়াউর আকন্দ শ্যামল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, নির্বাচন নিয়ে এই দেশে কোন ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। আমরা সকল অন্যায়-অত্যাচার রুখে দিয়ে, আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবিল করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ধারিত তারিখে নির্বাচন প্রতিষ্ঠা করবো। সেই সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোট নিয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ।