বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর উপজেলা কমাণ্ডে বীর মুক্তিযোদ্ধা মো. সুবেদ আলীকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর/২৫) এ কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা ইউনিট কমাণ্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল খালেক মন্ডল।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসিম মন্ডল (সাত্তার মন্ডল), সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।