আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
oplus_256




গৌরীপুর স্বজনের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের একুশতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে সোমবার (২২ সেপ্টেম্বর/২৫) ইসলামাবাদ ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘মুক্তমনে স্বপ্ন আঁকি’ প্রতিপাদ্য বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ৩শ ৫৮জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মানব জমিনের গৌরীপুর প্রতিনিধি শামীম আলভী, প্রতিদিনের সংবাদের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলাটিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, ওয়াহিদুল ইসলাম, কামরুজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক লুৎফা রূপা, মাহমুদা আক্তার রিপা প্রমুখ।
স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ‘বিশুদ্ধ অক্সিজেন-সবুজ পৃথিবী চাই’ স্লোগানে ১০হাজার শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ, স্বজনদের মিলনমেলা, গ্রামীণ ক্রীড়া উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাল্যবিয়ে ও মাদকবিরোধী পথসভা-সমাবেশ এবং ভ্রমণ, ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ স্লোগানে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারাভিযান, সাংস্কৃতিক উৎসব, ‘অপ্রাপ্ত বয়সে বিয়ে, শিশু মা-অপুষ্ঠ শিশু- বাড়ায় দুর্ভোগ’ স্লোগানে প্রচারাভিযান, স্কাউটে স্বজন পরিবারের শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, জিপিএ-৫ প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১