জাতীয় পার্টির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠান স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৮ সেপ্টেম্বর/২৫) মুখুরিয়া তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তালে হুসেন খান উচ্চ বিদ্যালয় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব আবুল হাশেম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইমতিয়াজ সুলতান জনি। বক্তব্য রাখেন শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান, গোলাম মোহাম্মদ হায়দার, উজ্জল খান, রামচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল হুদা খান, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।