জাতীয় পার্টির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠান স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৮ সেপ্টেম্বর/২৫) শাহগঞ্জের সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মঞ্জুরুল হক। সঞ্চালনা করেন শিরিন আক্তার খানম। বক্তব্য রাখেন শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কদ্দুস, সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হাই।