আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৯, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ




জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সাথে মিলে দাবি করছে জুলাই সনদের উপর নির্বাচন হতে হবে। ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা—এই তিনটি বিষয়ের উপর ৭২-এর সংবিধান রচনা করা হয়। সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক ওই প্রতিমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের আগে তোমরা কোনো সংস্কারের কথা বলনি। কিন্তু বিএনপি ২০২২ সাল থেকে তাদের ৩১ দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এদেশে সংস্কারের কথা তাদের ম্যানিফেস্টোতে বলেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, সকল রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে।

‘শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবো না’—জামায়াতে ইসলামীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে ২০ বছর লাগবে, এতোদিন বাঁচে কিনা সন্দেহ। সে যে অপরাধ ও অন্যায় করেছে ট্রাইব্যুনাল যদি তার ফাঁসির আদেশও দেয়, তাতে কি তার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে? বিচার ও ফাঁসির আদেশ কার্যকরের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তার যে বিচার হয় সেই বিচার কার্যকর করতে নির্বাচিত সরকার চেষ্টা চালাবে।

বাতাঘাসী ইউনিয়ন এলডিপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুল ইসলাম।

গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. রুবেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন এলডিপি নেতা প্রভাষক আনোয়ার হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু।

সম্মেলনে শাহজাহান সিরাজকে সভাপতি ও হানিফ মেম্বারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের বাতাঘাসী ইউনিয়ন এলডিপি, মো. রুবেলকে সভাপতি ও নাছির মোল্লাকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১