আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৪, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ




সোনাগাজী বিএনপির ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ও আমিরাবাদ ইউনিয়নের দুটি স্থানে অবৈধভাবে খাসজমি থেকে বালি উত্তোলন ও পুকুর খননের অভিযোগে বিএনপির ৭৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

যদিও এজাহারে দলীয় পদ উল্লেখ না করে তাদের ভূমি ও বালিদস্যু উল্লেখ করা হয়েছে। তবে আসামিরা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদ-পদবিতে রয়েছেন।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে আমিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ এবং ৫০-৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনাগাজী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

 

আসামিরা হলেন- আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মহিম, যুবদল কর্মী  নুর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই বিএনপি নেতা শেখ ফরিদ মেম্বার, জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম রানা, যুবদল কর্মী মুন্সি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ, আজিজ মেম্বার, শাহজাহান সাজু, হক সাহাব, ছাত্রদল নেতা নুর আলম শামীম, মো. মাসুদ, যুবদল নেতা হায়দার আলী মাসুদ ভূঞা, মো. রিপন, মো. রাজু, মিলন ভূঞা এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুল আউয়াল সজীবসহ অজ্ঞাতনামা ৫০-৫৫ জন।

 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও মোবারকঘোনা এলাকায় বড় ফেনী নদীর পাড় থেকে ড্রেজিং মেশিন ব্যবহার করে বালু-মাটি উত্তোলন এবং সরকারি জমি দখল করে মাছের প্রকল্প স্থাপন করা হয়। এতে নদীর তীর ভাঙন, বালুর চর সৃষ্টি এবং বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

 

অন্যদিকে, ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার কলমির চর থেকে এক্সকেভেটর মেশিন ব্যবহার করে সরকারি জমি কেটে মাটি উত্তোলন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাছের প্রকল্প স্থাপন করা হয়েছে। প্রশাসন একাধিকবার যৌথ অভিযান পরিচালনা করলেও আসামিরা পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন ও জমি দখলের কার্যক্রম অব্যাহত রাখে।

 

গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি এক্সকেভেটর ও ৬০ হাজার সিএফটি বালি জব্দ করেন। এর মধ্যে আসামিদের নাম সংগ্রহ করে মামলা দায়ের করা হয়।

 

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১