ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (২৯ আগস্ট/২০২৫) দ্রোহের কবি, প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস পালিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেরণার উৎস ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর সৃষ্ট কর্মের প্রত্যেকটি শব্দ, লাইন-বাক্য এ আন্দোলনকে ত্বরান্বিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা, তিথী সরকার, সূচী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, ফাহিম শাহরিয়ার জয়, জুলিয়ন সরকার পুনম, সুপ্ত সরকার, রাফিয়া ইসলাম দিয়া। যন্ত্র সংগীতে সহযোগিতা করেন স্বপন সরকার, বিজন সরকার, আশিকুর রহমান রাজিব। নৃত্য পরিবেশন করেন তায়্যিবা জামান রায়না, তাসফিয়া জামান রাইমা। কবিতা আবৃত্তি করেন নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার, রিজবান রাজি তিহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর রক্তদান ফাউণ্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, উপজেলা স্বজনের সহসম্পাদক মাহমুদা আক্তার রিপা, নার্গিস সুলতানা, মাহমুদা আক্তার লিপি, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।