আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
oplus_0




গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাংচুর, আহত- ৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন সাহেদ আলী (৪২), নাছিমা খাতুন (৪০), ফাতেমা আক্তার (৪২), মতি মিয়া (৫৮)। অপরপক্ষেও অনুরূপ হামলায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গিধাউষা গ্রামের মৃত আব্দুর রাশিদের পুত্র মো. হিমেল মিয়া জানান, মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে তাদের নিজস্ব ভূমিতে গাছের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। হামলা চালিয়ে তাদের বাড়িঘরের প্রায় ৬০হাজার টাকার মালামাল কুপিয়ে ক্ষতিগ্রস্থ করে। তাদের জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কাটিয়া প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও ঘর থেকে প্রায় ১লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় ৪জন গুরুত্বর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় গিধাউষা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র ফেরদৌস (৪৪), ফজলুর রহমানের পুত্র জজ মিয়া (২৫), পলাশ মিয়া (৩৫), ফেরদৌসের পুত্র মোস্তাকিম মিয়া (২৩), মোজাম্মেল হক (২১), মৃত আলাল উদ্দিনের পুত্র করিম মিয়া (৫০), আলমের স্ত্রী মুর্শিদা খাতুন (৩৫), ফেরদৌসের স্ত্রী মজিদা খাতুন (৪০), মৃত শাহ নেওয়াজের পুত্র মোতালেব মিয়া (৬২)।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম জানান, উভয়পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা হয়েছে। দু’পক্ষ মামলা দায়ের করেছে। তাদের মামলা নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১