ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর পশ্চিমপাড়ার মোকশেদ আলী (৩৫) নামে এক যুবক সোমবার (১৮আগস্ট/২৫) ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। তিনি মৃত নুরুল ইসলামের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিধলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জুয়েল বিশ্বাস। তিনি জানান, পারিবারিক ঝগড়াবিবাদ ফেরাতে গিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোকশেদ আলী আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহতের মা পারুল বেগম জানান, তার চাচা বাচ্চু মিয়া ও চাচাতো ভাই আকাশ মিয়ার পারিবারিক দ্বন্ধের ঝগড়া ফেরাতে গিয়ে ছুরিকাঘাতে তার ছেলে মোকশেদ আলীর মুত্যৃ হয়েছে। আকাশ নিহত মোকশেদ আলীর সহোদর চাচাতো ভাই। ঝগড়া ফেরা গিয়ে চাচাতো ভাই আকাশের ছুরিকাঘাতে তার ছেলের মৃত্যু হয়েছে।