ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে শুক্রবার (১৪ আগস্ট /২৫) জনতার দুয়ারে গৌরীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শহীদের অভিভাবক শতাধিক গুলিবিদ্ধ আন্দোলনকারীর লিডার কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট নুরুল হক। রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য মীর হোসেন। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম আলিমেল হাকিম মুন্সি শাকিব, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎসজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. নয়ন মিয়া, শামীম আহমেদ, এয়ার খান, সদস্য সচিব মো. সেলিম মিয়া, সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জহান, শাহীন, মো. স্বপন মিয়া, মো. খাইরুল ইসলাম। রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হাসান লাদেন, মো. শান্ত মিয়া, আরিফ আহমেদ প্রমুখ।।