আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ণ




ময়মনসিংহে আদিবাসীদের সাত দফা দাবি

আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে সাত দফা দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দায় সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই চিরান। এতে সরকারকে আদিবাসীদের এ সাত দফা দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সংস্থার সেক্রেটারি জেনারেল যোহন সাহা, আচিক উইমেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রানী নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি অনিক রেমা, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহেন্দ্র চন্দ্র কোচ, বাংলাদেশ ইন্ডিজিনাস ল ইয়ার অ্যাসোসিয়েশনের দীনেশ দারু, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহেন্দ্র চন্দ্র কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংসগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি রেডক্লিফ ডিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কেন্দ্রীয় কমিটির নেতা বিবাল মানখিন, বাংলাদেশ হাজং ছাত্র সংসগঠন (বাহাছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি অন্তর হাজং, বাংলাদেশ বানাই সংগঠনের সভাপতি বিশেশ্বর বানাই প্রমুখ।

সংবাদ সম্মেলনে আদিবাসীদের উত্থাপিত সাত দফা হচ্ছে-

বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ তাদের অধিকার নিশ্চিত করতে হবে।

সংস্কারের মাধ্যমে সংসদে তাদের জন্য ৫ শতাংশ আসন বরাদ্দ দিতে হবে।

সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিতে হবে।

সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় অধিকসংখ্যক আদিবাসীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে।

সংসদে সংরক্ষিত নারী আসনে সমতলের আদিবাসী নারীদের মনোনয়ন দিতে হবে।

শিক্ষা ও সরকারি চাকরির সব স্তরে আদিবাসীদের জন্য সরকার প্রদত্ত এক শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কোটা বরাদ্দ এবং নিয়োগের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

আইএলও কনভেনশন নং ১০৭ ও ১৬৯-এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়ন পূর্বক তা বাস্তবায়ন করতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের আশা ও বিশ্বাস দাবিসমূহ আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা পালন করবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১