আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৪, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ




গৌরীপুরে সজীব এবার মাদকসহ ঈশ্বরগঞ্জে গ্রেফতার!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। তার দেহ তল্লাশি করে ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। যার মূল্য ৮ লাখ ৮২ হাজার টাকা।
বুধবার রাতে উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী সাগরিকা নামে একটি বাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদকে (৩৪) আটক করা হয়।
জানা গেছে, ময়মনসিংহের বিভাগীয় মাদকদ্রব্য অধিদপ্তর গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গৌরীপুর উপজেলার টাংগাটি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে সজীবকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। আটক সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ময়মনসিংহ অঞ্চলে মাদক চোরাচালান রোধে এ অভিযান নিয়মিত চালানো হচ্ছে। জনস্বার্থে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় অভিযান চলবে।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৯ এপ্রিল/২০২৫) জামাই-শ্বশুড়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সজিব আহমেদ ও তার শ্বশুড় রইছ উদ্দিন। তাদের নিকট থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জামিনে মুক্তি পেলে আবারও মাদক ব্যবসায় নেমে পড়েন সজিব আহমেদ। প্রতিবেশীরা আরও জানায়, তিনি এ অঞ্চলে নিয়মিত মাদক ব্যবসার বড় সিন্ডিকেট গড়ে তোলেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১