ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ জুলাই/২৫) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
সভায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দূর্গাপুজা উৎসবের পূর্বে সকল মন্দির পরিদর্শন যাতায়তের সমস্যাসমূহ দূরকরণে প্রয়োজনীয় ব্যবস্থা, মন্দিরগুলোতে আর্থিক সহযোগিতা প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও উপজেলার জরাজীর্ণ প্রাইমারি স্কুলগুলোর প্রয়োজনীয় সংস্কার, খেলার মাঠ সংস্কার, বিনোদন কেন্দ্র স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নয়নে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি প্লাস্টার হীরা লাল দাশ, নিতিশ কুমার পন্ডিত অপু, মিলন চন্দ্র সরকার, সুবাস কর, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রতন, আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, তাওহিদুল ইসলাম সরকার, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার কমিশন ও বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।