আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২১, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ




আমার সঙ্গে কেউ অসৌজন্যমূলক আচরণ করেনি: জামায়াত আমির

ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।

আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর ১৬৪ জন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের অধিকাংশই ছাত্রছাত্রী। এ ঘটনায় বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও নিহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে ফেসবুকের কিছু আইডিতে দাবি করা হয়, আহতদের দেখতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জামায়াত আমিরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে একটি পক্ষ।

তবে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জামায়াত আমির তার পোস্টে বলেছেন, উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাকবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি। স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ভিড়ের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন।

তিনি আরও লেখেন, মহান রবের দরবারে সব আহত রোগীর জন্য আশু সুস্থতার দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত কেউ কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে থাকলে তা সঠিক নয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১