আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ




১০ মাসে ১৭ বছরের চেয়ে বেশি ক্ষতি হয়েছে, দাবি বিএনপি নেতার

আওয়ামী লীগের ১৭ বছরের থেকে সবশেষ ১০ মাসে দেশের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে জামায়াত ও ছাত্রদের সরকার বলে আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর আজিমপুরে ঐতিহ্যবাহী ছাপড়া মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।

মীর নেওয়াজ আলী বলেন, ‘বিগত ১৭ বছরে দেশের যে ক্ষতি হয়েছিল, এ সরকার মাত্র ১০ মাসে তার চেয়েও বেশি ক্ষতি করেছে। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ, এ সরকারের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু জামায়াতে ইসলামি ও এনসিপির প্রভাবে নির্বাচন নিয়ে আজ নানা টালবাহানা চলছে। তারা জনগণের স্পন্দন বুঝতে ব্যর্থ।’

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে হবে।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী, আনোয়ার পারভেজ বাদল, সাবেক কমিশনার আজম, গোলাম সারোয়ার শামীম, সায়েম হোসেন জাজ্জু, মাইজুদ্দিন মাইজু, ইকবাল হোসেন স্বপন, যুবাল ইউসুফ আলী, মোতাহার হোসেন বাবুল, মোরশেদুর রহমান জনি, আরমান হোসেন বাদল, আমিনুল ইসলাম স্বপনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১