আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ




গৌরীপুরে বিএমএসএফ’র ১৩তম বর্ষপূর্তি বর্ষ উদযাপন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৩তম বর্ষপূর্তি বর্ষ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই/২৫) আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. রইছ উদ্দিন (যুগান্তর)। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরী)। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, প্রতিদিন সাংবাদিকদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন চলছে। যখন আমরা জন্মদিন পালন করছি, ঠিক সেই সময়ে লোহাগাড়ার যুগান্তরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। এভাবে আর কতো সাংবাদিককে কারাভোগ করতে হবে। আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক। সাংবাদিক সুরক্ষা আইনসহ অবিলম্বে ১৪দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সংগঠনের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (এসটি বাংলা টিভি), গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সভাপতি হুমায়ুন কবীর সুমন, বিএমএসএফের কার্য্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান(সংগ্রাম), সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), শামীম আনোয়ার (ফুলতারা), হৃদয় হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক, সাংবাদিক-ভাষাসৈনিক, ২৪’র গণঅভ্যূত্থানে শহীদ সাংবাদিক, সাংবাদিক শাহ আলমগীর, সাগর-রুনি, হুমায়ুন কবীর বালু, গৌরীপুরের প্রয়াত সাংবাদিক কাজী এম.এ মোনায়েম, আব্দুল আজিজ, ছড়াকার আজম জহিরুল ইসলাম, মোতালিব বিন আয়েত স্মরণে দোয়া ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সাংবাদিক সুরেশী কৈরীকে স্মরণ ও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১