আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ




সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ

চব্বিশের জুলাই বিপ্লবের স্মরণে সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে সংগঠনটি জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবে।

রোববার সংগঠনের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের ১৪ জুলাই তৎকালীন ফ্যসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ ট্যাগ দিয়ে জুলাই নিপীড়ন ও গণহত্যার মুখে ঠেলে দেন। এর প্রতিবাদে ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করেন। এর মধ্য দিয়ে ১৬ বছর ধরে চেপে বসা শেখ হাসিনার বিভাজন ও ট্যাগের ফ্যসিবাদী রেজিমের পতন অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৪ জুলাই প্রকৃতই বিপ্লবের দিনে পরিণত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসেবে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর ১৪ জুলাইকে বিপ্লব দিবস হিসেবে পালন করবে। এর অংশ হিসেবে সোমবার জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জুলাই বিপ্লবের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হওয়ায় এ দিনকে বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১