ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায়
বুধবার (৯ জুলাই/২৫) সিলেট থেকে ময়মনসিংহগামী উদার পরিবহন সাথে
ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবহন নামের যাত্রীবাহী
দু’বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’বাসের প্রায় অর্ধশত যাত্রী আহত
হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল
ইসলাম। তিনি জানান, দু’বাসের ৩৫-৪০জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে
৫/৬জনের অবস্থা আংশকাজনক। এখন পর্যন্ত কেউ মারা যায়নি। প্রত্যক্ষদর্শী
ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব চৌধুরী জানান, উদার পরিবহন
নামক যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে চলায় রঙ সাইডে এসে এমকে সুপার
পরিবহনের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা শিশু, মহিলা ও
বিভিন্ন বয়সের কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনার পরপরেই
স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়। আহতদের ঈশ^রগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের নাম এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত সংগ্রহ সম্ভব হয়নি।