আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ




কয়রায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খুলনায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও সদস্য মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মো. ফরহাদ হোসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, শেখ আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মো. ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে জানানো হয়।

উল্লেখ্য, এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকার প্রকাশিত হওয়ায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১