আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ




উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন শান্তও

১০ রানে তানজিদ তামিমকে হারানোর ধাক্কাটা ভালোভাবেই সামাল দিচ্ছিল বাংলাদেশ। রান তুলছিল ওভারপ্রতি ছয়েরও বেশি করে। তবে যখনই দল ভালো অবস্থানের দিকে এগোচ্ছিল, তখনই উইকেটটা ছুঁড়ে দিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত।

আগের ম্যাচে ফিফটি করা তানজিদ দিনের তৃতীয় ওভারেই ফিরে যান। এরপর দলের ইনিংসের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শান্ত।

মূল ভূমিকাটা পালন করছিলেন পারভেজই। দুটো ছক্কা আর চারটি চারে ইনিংস সাজাচ্ছিলেন ভালোভাবেই। তখন শান্তর ভূমিকা হওয়া প্রয়োজন ছিল পারভেজকে সঙ্গ দেওয়ার।

তবে শান্ত তা করেননি। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কার লং হপ পেয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মিড উইকেট অঞ্চল দিয়ে।

তার চাওয়া পূরণ হয়নি। বলটা মিড উইকেটে না গিয়ে গেল ওয়াইড লং অন অঞ্চলে। সেখানে মহেশ থিকসানা সহজ ক্যাচ নেন। ফলে শান্তর ১৯ বলে ১৪ রানের ইনিংসের ইতি ঘটে সঙ্গে সঙ্গে। বাংলাদেশ ৭৩ রানে হারায় দ্বিতীয় উইকেট।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১