আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ




ঘুমিয়ে ছিলো মায়ের সাথে, লাশ পেলো কচুখেতে!

বুদ্ধিপ্রতিবন্ধী হোসনে আরা খাতুনের এখন কবরে! ওই দিন থেকেই নিখোঁজ একই গ্রামের ফজলুল হক। গোয়াল ঘরে গরু ও নিজ বসতঘর তালাবদ্ধ অবস্থা রেখে পালিয়ে যাওয়ায় নিহত পরিবারের সন্দেহের তীর এখন ফজলুল হকের দিকে। ময়মনসিংহের গৌরীপুরে বুদ্ধিপ্রতিবন্ধী হোসনে আরা খাতুন (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় গৌরীপুর থানায় বৃহস্পতিবার (৩ জুলাই/২৫) মামলা হয়েছে। এ মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই শরীফ মিয়া।
মামলা সূত্র জানা যায়, প্রায় ১০বছর পূর্বে হোসনে আরা’র বিয়ে হয়। বিয়ের এক বছরের মধ্যেই তার মানসিক সমস্যা দেখা দেয়ায় তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার দিন ২জুলাই রাত সাড়ে ১২টার দিকে হোসনে আরা তার মা রাবেয়া খাতুনের সাথে ঘুমিয়ে যায়। সকাল সাড়ে ৮টায় খবর পান হোসনে আরার লাশ কবিরাজ বাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনু কচু খেতে পরে রয়েছে। কলাগাছের শুকনা ডগা দিয়ে পেঁচিয়ে গিট্টু দিয়ে হোসনে আরাকে হত্যা করা হয়। সে কাওলাটিয়া গ্রামের গ্রামের মৃত আব্দুল গণির কন্যা। শিশুরা ওই বিলে ঘুড়ি নিয়ে খেলা করতে গিয়ে এ লাশ দেখতে পায়। এ ঘটনার পর থেকে কবিরাজ বাড়ি এলকাার মৃত জসিম উদ্দিনের পুত্র ফজলুল হক গোয়াল ঘরের ভিতরে গরু রেখে ও বসতঘরে তালা লাগিয়ে লাপাত্তা হয়ে যান। এখন পর্যন্ত শুক্রবার (৪ জুলাই/২৫) তাকে কেউ খোঁজে পায়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিলো। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। ইউনিয়ন পরিষদ থেকে তার নামে প্রতিবন্ধী কার্ডও রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফ জানান, মেয়েটি তার বাড়ির প্রতিবেশি। সে ভালো ছিলো। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১