দীর্ঘদিন পরে কমিটি হওয়ায় দলীয় নেতাকর্মী ও
ভক্তদের মাঝে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে এখন ময়মনসিংহের গৌরীপুরে।
প্রতিদিনেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির
আহ্ধসঢ়;বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। শনিবার
(২৮জুন/২৫) রামগোপালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তাঁকে
সংবর্ধিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহŸায়ক ও উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপি নির্বাচনমূখী দল
নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়। দ্বিধা-দ্বন্ধসঢ়;দ্ব, মান-অভিমান, মতানৈক্য
সবভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ঘোষিত ৩১দফা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সকল চাওয়া পূরণ হবে।
তিনি আরও বলেন, এই বর্ষায় যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হওয়ায় সে জন্য
আমাদের উদ্যোগে ইতোমধ্যে অনেকগুলো সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে। এছাড়াও
দলীয় নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি এলাকায় উন্নয়নে কাজ করছে। আগামী
নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের মনজয় করতে হবে,
সেজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং উন্নয়নে অংশ নিতে হবে।
রামগোপালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন উপজেলা বিএনপির
আহŸায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান তালুকদার, একলাছুর রহমান কিরণ, উপজেলা বিএনপির সাবেক সদস্য,
রামগোপালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী
সরকার, ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান উজ্জল, রোকনুজ্জামান রুকন মেম্বার, আমিনুল ইসলাম লাদেন, আবুল মুনসর, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক আহমেদ, মৎসজীবি দল নেতা জিয়াউল হক আকন্দ শ্যামল, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সদস্য হারুনুর রশিদ আকরাম, এমদাদুল হক ঝিনুক, ইউনিয়ন শ্রমিক দল নেতা এনামুল হক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা সেলিম আজাদ অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়ালি উল্লাহ প্রমুখ।