আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাসস || ঢাকা
  • প্রকাশিত সময় : জুন, ২৪, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ




বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির আলোচনা শুরু

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা চীনের। পাশাপাশি নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এছাড়া বাণিজ্য ঘাটতি হ্রাস, আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা দেওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে, সোমবার চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে বৈঠক হয়।

সেসময় চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে দুই দল ও দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর ও নতুন মাত্রা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং।

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে এ উদ্যোগকে বহুপাক্ষিক ও আরো বিস্তৃত পরিসরে সম্প্রসারণের আহ্বান জানান বিএনপি মহাসচিব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১