আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১১, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ




গৌরীপুরে বর্ণিল ‘বিদায় সংবর্ধনা ও সম্মাননা’

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৯ জুন/২৫) শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিষ্ঠানের ৭৮বছরে বিদায়ী ও প্রয়াত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও সম্মান প্রদান অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের দায়মুক্তির এ আয়োজনটি সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপরে বিদায়ী শিক্ষক-কর্মকর্তা ও প্রয়াতদের পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

উপঢৌকন ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় সাবেক অধ্যক্ষ প্রদীপ কুমার ধর, সাবেক সিনিয়র শিক্ষক মো. শাহীনুর ফেরদৌস, মাওলানা মো: আবদুল কদ্দুস, এ.কে.এম. সাইফুল হক। মরণোত্তর সংবর্ধিত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হেকিম তালুকদার, সাবেক সহযোগী অধ্যাপক শ. ম. শামসুল হক, সাবেক সিনিয়র শিক্ষক রমজান আলী, এনামুল হক, আব্দুর রাশিদ আহম্মেদ, জামাল উদ্দিন, উপেন্দ্র চন্দ্র বর্মণ, আব্দুল খালেক, আব্দুর রহিম, আকরাম হোসেন, সাবেক অফিস সহকারী এস. এম. ইউসুফ, শফিকুল ইসলাম, আব্দুল কদ্দুস, সাবেক অফিস সহায়ক আবুল কাশেম, আব্দুল কাদির, গেনদা মরল, সাবেক নৈশ্য প্রহরি আবুল কাশেম ও নূর হোসেন মড়ল। তাঁদের পক্ষে স্ত্রী-সন্তান ক্রেস্ট ও উপঢৌকন গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুশ শাকুর। তিনি বলেন, এ প্রতিষ্ঠান ৭৮বছর যাবত যে ঋণ বহন করে যাচ্ছিলো, আজকে এমন একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে সেই ঋণের দায়মুক্তি করলো সাবেক শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচারক ড. মো. হাবিবুর রহমান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মো. আনিসুজ্জামান রানা ও সদস্য সচিব মো. জাহিদ হাসান রাসেল। অনুভূতি প্রকাশ করেন সাবেক অধ্যক্ষ প্রদীপ কুমার ধর, সাবেক সিনিয়র শিক্ষক মো. শাহীনুর ফেরদৌস, মাওলানা মো: আবদুল কদ্দুস, এ.কে.এম. সাইফুল হক, প্রয়াতের পক্ষে নাসরিন সুলতানা, মো, শফিকুল ইসলাম, অধ্যাপক শামীম শহীদ প্রমুখ।

বক্তব্য রাখেন ১৯৯৮ ব্যাচের মো. এমদাদুল হক, ২০০২ ব্যাচের মো. নজরুল ইসলাম, ২০০৩ ব্যাচের মো. হারুন অর রশিদ, ২০০৪ ব্যাচ মো. খায়রুল ইসলাম, ২০০৫ ব্যাচের মো. খায়রুল ইসলাম, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, নূর কমল ফকির, আল রাজি রিজভী, মো. আব্দুল্লাহ আল মামুন, শাহরিয়ার নিপু, মো. আসাদ আল ফারুক, মো. মেহেদী হাসান সৌরভ, আকিখুল আরম, ফজলে এলাহী, মো. অলি উল্লাহ, মিজানুর রহমান মিশু, সোহাগ রানা, সাবেক শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম, শওকত উসমান তালুকদার, মো. জয় মিয়া, আশিক আহমেদ, আলী আহসান অপূর্ব, মো. জাকারিয়া আলম, মো. তারিকুল আলম, সাইমন কবির, অহিদ হাসান জয়, তারিকুল ইসলাম, সিয়াম আলম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১