আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
অনলাইন ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ




২০২৪ সালে বিশ্বের পাঁচটি দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকা তৃতীয়

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত ‘২০২৪ বিশ্ব বায়ু গুণমান প্রতিবেদন’-এ এ তথ্য উঠে এসেছে।

গত ৩ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে কঙ্গোর কিনশাসা ও পাকিস্তানের করাচি।

প্রতিবেদনে বলা হয়, এই পাঁচ শহরে প্রায় ৯ কোটি ৬০ লাখ মানুষ বাস করে এবং তারা প্রতিদিনই দূষিত বায়ুর সংস্পর্শে রয়েছে। বায়ু দূষণের মূল কারণ হিসেবে উঠে এসেছে যানবাহনের ধোঁয়া, ইটভাটা, নির্মাণকাজ, কৃষিজ অবশিষ্ট পোড়ানো ও দুর্বল পরিবেশ আইন প্রয়োগ।

২০২৪ সালে ঢাকায় গড় পিএম ২.৫ ঘনত্ব ছিল ৭৮ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার প্রায় ১৬ গুণ বেশি। রাজধানীতে বায়ু দূষণের বড় উৎস হচ্ছে ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, সড়কের ধুলো এবং বর্জ্য পোড়ানো। বর্তমানে দেশে ১,২০০টির বেশি ইটভাটা রয়েছে, যার মধ্যে প্রায় ৭৯০টি অবৈধ। তবে ২০২৩ সাল থেকে ২০২৪ সারে বায়ুমানের সামান্য উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে আকিউএয়ার।

প্রতিবেদনটি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব নীতিমালা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে গণপরিবহন ব্যবহার, ইনডোর এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। শিশুদের সুরক্ষায় স্কুল পর্যায়ে ‘স্কুলস ফর আর্থ’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইকিউএয়ার জানায়, দূষণ রোধে নির্ভরযোগ্য ও বিস্তৃত বায়ুমান পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও পশ্চিম এশিয়ার অনেক অঞ্চলে এখনো পর্যাপ্ত নজরদারি কাঠামো নেই। বিশ্বজুড়ে রিয়েল-টাইম তথ্যভিত্তিক নজরদারি গড়ে তোলা গেলে জনস্বাস্থ্য সুরক্ষায় তা বড় ভূমিকা রাখতে পারে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১