আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৬, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ




জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ শুরু

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : সার্ভিসেস কাবাডি লিগ দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পল্টনের কাবাডি স্টেডিয়ামে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ-২০২৫। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি।

এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল হক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে বাংলাদেশ সেনাবাহিনী ২০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে খেলে সেনাবাহিনী ৪৫-২৭ পয়েন্টে সহজ জয় পায়। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম মল্লিক।

এবারের আসরে ছয়টি সার্ভিসেস দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে – বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। ৩০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১