য়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, ধারাভাষ্যকার সুরেশ কৈরীর আজ মঙ্গলবার (১৩/০৫/২০২৫) ২৫তম মৃত্যু বার্ষিকী। এছাড়াও তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকার সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করে দৈনিক সংবাদে যোগদান করেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিস্ট (আইওজে) এর সদস্য ছিলেন তিনি। স্থানীয় জাতীয় সংবাদপত্র দৈনিক জাহানের সাব-এডিটর হিসাবেও কাজ করেন। গৌরীপুর সমাচার নামে তিনি একটি সংবাদপত্রের সম্পাদক, আদর্শ পরিবার সংস্থা পরিচালিত পরিবার পরিকল্পনা সেবা প্রকল্পের নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন। সংবাদপত্র জগতে সাংবাদিক সুরেশ কৈরী ছিলেন গৌরীপুরের সাংবাদিকদের অগ্রপথিক।
সাংবাদিকতায় অবদান রাখায় গৌরীপুর পৌরসভা থেকে সাংবাদিক সুরেশ কৈরীকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন। গৌরীপুর পৌরসভা তাঁর সম্মানে শহরের একটি রাস্তার নামকরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, সেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান ও স্মরণসভার আয়োজন করেছে।