আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৪, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ




যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৮০তম জন্মদিন গৌরীপুরে উদযাপন

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৩ মে ২০২৫) শোভাযাত্রা, কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের জন্যে যুদ্ধ, যুদ্ধবিধ্বস্থ একটি দেশের শিল্পোয়ন, মুক্তিকামী মানুষের কন্ঠস্বর হিসাবে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে প্রতিষ্ঠাতা করায় শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্বাধীতা পদকে ভূষিত করার দাবি জানান বক্তরা।
আলোচনা সভায় গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব বলেন, তিনি লাখো লাখো মানুষের কর্মসংস্থান করে দেশের বেকার সমস্যা সমাধানে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি মানবকল্যাণে কাজ করেছেন। গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার হাত ধরে বেড়ে উঠা দৈনিক যুগান্তর দেশ ও দেশের মানুষের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। সত্যের পথে দুর্নীতির বিরুদ্ধে নিজস্ব একটি পথরেখাও সৃষ্টি করেছে দৈনিক যুগান্তর।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান বলেন, যুদ্ধবিধ্বস্থ একটি দেশকে পুণ:গঠনে অবদার রেখেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি দৈনিক যুগান্তরকে প্রতিষ্ঠাতা করে সংবাদপত্র জগতে মডেল কাগজ হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা। বক্তব্য রাখেন বিশেষ অতিথি গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ দুদু, গৌরীপুর প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম খান মিন্টু, স্বজন হায়দার জামান শফিক, সাংবাদিক মাহফুজুর রহমান, শামীম আনোয়ার. হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।
কর্মসূচির মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেককাটা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৪৬সনের ৩ মে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আমজাদ হোসেন ও মাতা জোমিলা খাতুন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১