আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
এস এ শামীম || গৌরীপুর ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : মে, ৩, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা ও বাংলা অর্থসহ মসজিদ ভিত্তিক পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (০৩ মে/ ২০২৫) সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। শুরুতেই প্রায় ৮৫০ মসজিদে ১০০০ অর্থসহ কোরআন শরীফ বিতরণের কার্যক্রম উদ্ধোধন করা হয় এবং ৩০০ কোরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশন ও মানব সম্পদ উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস.এম. জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক জিহাদ রায়হান, হাসনাইন সাকিব। প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। প্রধান আলোচক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ ড. মুফতি আবু ইউসুফ খান।
বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ জামাতে ইসলাম গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা বদরুজ্জামান,
কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নূরুল হক, গৌরীপুর পৌর শাখার সভাপতি ডা. আব্দুর নূর, উপজেলা সেক্রেটারী হাফেজ আবু ইউসুফ গৌরীপুর গুজিখা কেরামতিয়া জামে মসজিদের খতীব মাওলানা এখলাস উদ্দিন নূরী।
গৌরীপু প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন, বাকরকোনা জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন, নওগাঁ জামে মসজিদের খতিব শরীফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক ও সেচ্ছাসেবকবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০