ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে গেল সোমবার (২৮ এপ্রিল/২৫) সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুবাইদুর রানা জানান, সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় এ বছর উপজেলায় ১ হাজার ৩৯২ মেট্রিক টন ধান ও ১৮ হাজার ৮৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রুবাইদুর রানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহেনা খাতুন, অটো মেজর হাসকিন রাইস মিল মালিক সমিতি গৌরীপুর শাখার সহসভাপতি মাহবুব আলম ফারুক, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সদস্য আঞ্জুমান আরা চৌধুরী, দেলোয়ার হোসেন দুলাল, সালাহ উদ্দিন আহমেদ উজ্জল, শামীম খান, মো. আশরাফুল হক, মেসবাহ উদ্দিন সুজন, পাপন বসাক, মো. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রমুখ ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ২৪ এপ্রিল থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।