আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণ




কলমাকান্দায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে কলমাকান্দা থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মোজাম্মেল উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ চৈতানগর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে ওই ছাত্রী মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে ১৩০ টাকা নেয়। মাদ্রাসায় যাওয়ার পথে মোজাম্মেলের দোকান থেকে ১০ টাকা দামের একটি কলম কিনে মনের ভুলে বাকি টাকা ফেলে রেখে চলে যায়। কিছু সময় পর ফেলে আসা টাকা আনতে পুনরায় দোকানে যায় ওই ছাত্রী। এ সময় মোজাম্মেল বলেন দোকানে টাকা নেই। বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা আনতে।

পরে ভুক্তভোগী মোজাম্মেলের বাড়িতে টাকা আনতে যায়। এ সময় মোজাম্মেল ওই ছাত্রীর পিছু নেন। তিনি ঘরে ঢুকতেই মোজাম্মেল ঘরের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। গত ১৭ ও ১৯ জানুয়ারি চাকু দিয়ে ভয় দেখিয়ে ফের ওই ছাত্রীকে ধর্ষণ করে মোজাম্মেল। এ ঘটনাটি কাউকে বললে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এরপর থেকে ওই ছাত্রী মাদ্রাসায় যেতে রাজি হচ্ছিল না। কয়েকদিন পর বিষয়টি মার কাছে খুলে বলে। পরে মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘মঙ্গলবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মোজাম্মেলকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সেই মামলার আসামি মোজাম্মেলকে গ্রেফতার করে দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১