আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || নেত্রকোণা
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ




বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও ইউএনওকে লাঞ্চিতের অভিযোগ

নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্চিতের অভিযোগ ওঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। বিষয়টি স্বীকারও করেছেন অভিযুক্ত এক যুবদল নেতা। সোমবার সাড়ে ১১টার দিকে উপজেলা সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুজন হলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম। নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, আটপাড়ায় সকাল থেকেই প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছিল। সহযোগীদের নিয়ে সকালে বর্ষবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গিয়ে হামলা চালান নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন। ওই সময় তারা মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে ঘটনার কারণ জানতে চাইলে ইউএনও রয়েল সাংমাকে লাঞ্চিত করেন তারা। এর জেরে অনুষ্ঠানটি সাময়িক বন্ধ হয়ে যায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও উপস্থিত মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়।

ইউএনও রয়েল সাংমা বলেন, ‘আমাদের সরকারি অনুষ্ঠান চলছিল। ওই সময় নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন কাইয়ুমসহ কয়েকজন মঞ্চে ওঠে হামলা করে। পরে আমাকেও লাঞ্চিত করে। আমি বিষয়টি উর্ধ্বতনদের জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। আরেক অভিযুক্ত মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘আমরা একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার ম্যাসেঞ্জার একটি ব্যানারের ছবি দেয়। ওই ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে বিষয়টি জানতে চাই। এ সময় কিছুটা হট্টগোল হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে, ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করি।’

এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলার আটপাড়ায় অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে হামলার ঘটনা ঘটেছে। ইউএনওকে লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১