আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ




ভোট কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স ছিনতাই মামলায় গৌরীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি গ্রেফতার

২০২৪’র জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা আহাম্মেদ কদ্দুসকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আব্দুল বারেকের পুত্র।

গোয়েন্দা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে সোমবার (৩মার্চ/২৫) রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ আবুল হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার (৪মার্চ/২৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর নির্বাচনী আসনের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২৪সনের ৭ জানুয়ারি সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে দলবল নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্বাচন কেন্দ্রের ভিতরে হামলা, ব্যালট বাক্স ছিনতাই, ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার লুটপাট করে। প্রিজাইডিং অফিসারে নির্দেশে দায়িত্বরত আনসার সদস্য পিসি আজিজুল ইসলাম তার হাতে থাকা শর্টগান (নং-০৪৪৫১) দুই রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করেন। এ সময় উপপরিদর্শক (এসআই) আমিনুর ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ফলে নির্বাচন কেন্দ্রটির ভোট গ্রহণ বাতিল করা হয়। এ ঘটনায় ওই বছরের ৮ জানুয়ারি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায় মামলা দায়ের করেন। মামলায় সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫০জনকে আসামী করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১