আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ




গৌরীপুরে নকল ও অবৈধ জুস কোম্পানীর মালিককে ৩মাসের কারাদণ্ড, এক লক্ষ টাকা জরিমানা, ফ্যাক্টরি সিলগালা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে অবৈধ ও নকল জুস কোম্পনীর মালিক মো. দুলাল উদ্দিনকে মঙ্গলবার (৪ মার্চ/২০২৫) গ্রেফতার করে বিএসটিআইয়ের প্রতিনিধি দল। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উষাতরা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সেনাবাহিনীর গৌরীপুর ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাদমান। খবর পেয়ে ছুটে আসেন বিএসটিআই ময়মনসিংহের ফিল্ড অফিসার প্রকৌশলী মাওন কুমার ধর আবীর ও পরিদর্শক প্রকৌশলী আবিদ হাসনাত। বিএসটিআই এর প্রতিনিধি দল তাৎক্ষনিক প্রস্তুতকৃত জুসে বিষাক্ত ক্যামিকেল, রঙ, নকল বিএসটিআই এর লগো ব্যবহারের দায়ে কোম্পানীর মালিক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উষাতরা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র মো. দুলাল উদ্দিন গ্রেফতার করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা’র নেতৃত্বে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত ভেজাল জুস কোম্পানীর মালিক মো. দুলাল মিয়াকে বিনাশ্রম ৩মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড করেন। আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান জানান, ভেজাল ও নকল জুস উৎপাদনের দায়ে মালিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছোট-বড় একশত ৬৮টি কার্টুন জুস জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ পলিথিন, ক্যামিকেল বিনষ্ট করা হয়েছে। ফ্যাক্টরিটি সিলগালা করে বিএসটিআই এর নিকট জিম্মায় দেয়া হয়েছে। এ দিকে এলাকাবাসী জানান, নকল জুস কোম্পানী এর আগেও দুলাল উদ্দিন করেছিলেন। একাধিকবার বন্ধ করার পরেও তিনি আবারও এ ব্যবসা শুরু করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অভিযান পরিচালনা করার পরেও সে বারবার একই ব্যবসায় ফিরে যান। এ প্রসঙ্গে মো. দুলাল উদ্দিন জানান, এর আগে ভোক্তা অধিকার অর্থদন্ড করেছিলো। কোম্পানী সিলগালাও করেছিলো। বিএসটিআই এর অনুমোদন নিয়ে ব্যবসা করার শর্তে সিলগালা খুলে দেয়। এখন পর্যন্ত বিএসটিআই এর অনুমোদন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এ জুসে আমের কোনো রস নেই। পুরোটা ক্যামিকেল দিয়ে তৈরি করা হয়েছে। তবে আমের ফ্লেভার দেয়া আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১