ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি/২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সকল সামাজিক অনাচারের প্রতিবাদে ‘মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচী উপজেলা পরিষদের সামনে পালন করে। ‘ধর্ষণকারীদের ঠাঁই বাংলার জমিনে হবে না, ফাাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, এছাড়াও ঘুস-দুর্নীতির বিরুদ্ধে তারা ¯েøাগান দেয়। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রিদওয়ানুল হাসান ফাহাদ, নুর মোহাম্মদ সিদ্দিকী, আশিকুর রহমান রাজিব, সাগর মিয়া, মো. শামীম মিয়া, মেহেদী হাসান, অনিক মজুমদার, এনামুল হক, তাফসিরুল মাহমুদ নীরব, রিফাত হাসান খান, জেমিন আহমেদ, আশিকুর রহমান রিমন, জোনায়েদ আহমেদ সুমন, সজীব খান, শাহরিয়ার মাসুদ, তানিম আহমেদ সালমান প্রমুখ।