আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ




গৌরীপুরে ৫দফা বাস্তবায়নের দাবিতে কৃষক সমিতির সংবাদ সম্মেলন

ডিলারদের সিন্ডিকেট উচ্চমূল্যে সার, নকল অনুসার ও কীটনাশক বিক্রি বন্ধকরণ, এক ঘোড়া মোটর ব্যবহারে শর্তহীন অনুমতি, সমন্বিত বাজার ব্যবস্থাপনা, সবজি হিমাগার নির্মাণ, প্রণোদনায় চেয়ারম্যান ও দলীয় কোটা বাতিলকরণ, কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণে খাল ও জলাশয় খনন, খালের অবৈধ দখলদারের উচ্ছেদসহ ৫দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কৃষিক সমিতি গৌরীপুর শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উদীচী সংসদ গৌরীপুর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত। বক্তব্য রাখেন গৌরীপুর ক্ষেত মজুর সমিতির হারুন আল বারী, কৃষক সমিতি গৌরীপুর শাখার সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, ইঞ্জিনিয়ার এম.এ জিন্নাহ, গোলাম মোহাম্মদ, সহ-সম্পাদক মো. ছাইদুল হক, সাংস্কৃতিক সম্পাদক খলিল উদ্দিন খান পাঠান, সদস্য মো. সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন গৌরীপুর শাখার আহŸায়ক মেহেদী হাসান রিজন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান ফকির বলেন, কৃষকরা বাধাকপি-ফুলকপি প্রতিটির উৎপাদন খরচ ১০-১৪টাকা টাকা, বিক্রি হয়েছে ১-৫টাকায়। বিক্ষুব্দ কৃষকরা খেতের সবজি গরু-ছাগলের খাদ্যে পরিণত করে ধ্বংস করেছে। এর জন্য সম্বনিত বাজার ব্যবস্থাপনা ও সবজি হিমাগার না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি সবজি খেতে বা স্বপ্ন জমিতে আবাসিক মিটার থেকে পানি ব্যবহার করায় জরিমানা করছে। ২০ থেকে ১০০শতাংশের কৃষককে শর্তহীন এ ঘোড়া মোটরে পানি উত্তোলনের অনুমতি দিতে হবে। এ মৌসুমে সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে প্রতিবস্তা ননইউরিয়া সারে ২শ থেকে ৩শ টাকা বাড়তি দামে সার কিনতে হয়েছে। বাজারে নকল সার ও কীটনাশকেও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রান্তিক কৃষকদের বরাদ্দকৃত প্রণোদনায় চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নামে দেয়া স্থানীয় কোটা বাতিল করতে হবে। যেনো প্রকৃত কৃষকরা এ প্রণোদনা পান। গৌরীপুর পৌরসভার চারপাশে খাল দখল করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ খাল দীর্ঘদিন যাবত খনন হয় না। কৃষকের ফসলের জলাবদ্ধতা নিরসনে সকল খাল ও জলাশয় খনন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।

কৃষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত বলেন, এই মুর্হূতে কৃষকের গরু এখন চুরি নয়, ডাকাতি হচ্ছে। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষায় প্রকাশ্যে গোয়াল থেকে গরু নিয়ে গেছে। বোকাইনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে গরু চুরি হয়েছে। প্রত্যেকটি গ্রামে বোরো মৌসুমে পানির পাম্প চুরির হিড়িক পড়েছে। যা একজন কৃষককে সর্বশান্ত নি:স্ব করে দিচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১