আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৬, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ




ভ্রাম্যমান বইমেলায় বিক্রিতে শীর্ষে ‘আমার ফাঁসি চাই’

‘আমার ফাঁসি চাই’ শিরোনাম দেখেই চমকে উঠেন পাঠক। হাত বাড়িয়ে নিতেও বিলম্ব করছেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহিদ হারুন পার্কে অনুষ্ঠিত দু’ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলায়। বুধবার (২৫ ডিসেম্বর/২৪) রাত ৮টায় এ বইমেলার সমাপনি হয়। এবারের বই মেলায় বিক্রিতে শীর্ষে ছিলো ‘আমার ফাঁসি চাই।’ বইটি প্রকাশ করেছে প্রিমিয়াস পাবলিকেশন্স। লিখেছেন মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু। দ্বিতীয় অবস্থানে রয়েছে লেখক মো. সহিদুল ইসলাম রাজন রচিত ‘সুইসাইড নোট।’ বিক্রিতে তৃতীয় অবস্থা ছিলো রাষ্ট্রদূত লে. কর্ণেল (অব.) শরিফুল হক ডালিম রচিত ‘আমি মেজর ডালিম বলছি।’ এছাড়াও মেলায় উল্লেখ্যযোগ্য বিক্রি হয় ‘মা, মা, মা এবং বাবা’, শিশুদের কৌতুক, রম্যলেখার বই। ছোট্ট খুকুমনিদের পছন্দের তালিকায় ছিলো কার্টুনের ছবিযুক্ত বই। গৌরীপুরের আলোচিত চা বিক্রেতা ও হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া জানান, মেলা প্রচুর দর্শক উপস্থিতি ভালো লেগেছে। সবই যদি হাতে হাতে বই নিয়ে যায়, তাহলে একেকটি ঘর আলোকিত হয়ে উঠবে। বইমেলার আয়োজন করে আইসিএস পাবলিকেশন। ভ্রাম্যমাণ বুক সপের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এইচ এম জুবায়ের জানান, বেচাবিক্রি ভালো হয়েছে। গ্রাহকদের আগ্রহও ছিলো অনেক বেশি। কিছু কিছু বইয়ের সরবরাহও শেষ হয়ে গেছে। তিনি জানান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ উদ্বোধনী দিনে মেলা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ বুক সপের হাফিজুল ইসলাম, হৃদয় আহমেদ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১