আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২০, ৭:৩০ অপরাহ্ণ




গৌরীপুরে সরকারের নির্দেশনা-অভিযান উপেক্ষা করে বাড়ছে গনসমাগম!

প্রধান প্রতিবেদক :
নভেল করোনা ভাইরাস প্রার্দুভাব কমাতে সরকারের ঘোষিত নির্দেশনা কাজে আসছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুলিশের এক্যাশান আর জনপ্রতিনিধিদের ঘরেঘরে গিয়ে দেয়া বার্তাও শোনছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (৩১মার্চ/২০২০) এমন অবস্থার দেখা মিলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের মাছ বাজার, সবজি মহাল, হাঁস-মুরগীল মহালে। এছাড়াও শহরতলীর মোড়ে মোড়ে জমে উঠে এ যেন ঈদের আনন্দ উৎসব। বালুয়াপাড়া মোড়ের বাজার ও ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজারে সকালে ছিলো উপচেপড়া মানুষের ভিড়। এছাড়াও সহনাটী ইউনিয়নের পাছার বাজার, ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা বাজার, কলতাপাড়া বাজার, নগুয়া, খামারের বাজার, রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজার, মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারেও ছিলো একই অবস্থা। সন্ধ্যার পরে এসব বাজার ও রাস্তার মোড়ে মোড়ে জমে উঠছে জমজমাট আড্ডাও।

অপরদিকে এসব স্থানে গনসমাগম না করার জন্য আহ্বায়ন জানিয়ে লিফলেট, মাইকিংয়ে প্রচার করছেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ইউএনও সেঁজুতি ধর এবং ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। তারপরেও থামছে না গনসমাগম।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালতে অর্ধশত দোকানদারকে জরিমানা করেন। তাদের নেতৃত্বে ভেঙে দেয়া হয় শতাধিক চায়ের দোকান। চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান দোকান বন্ধ করে দিচ্ছেন অনুদান। এসব কর্মসূচীর পরেও উৎসুক জনতা হুমকি খেয়ে পড়ছেন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন মোড়ে মোড়ে ও স্থানীয় বাজারের দোকানপাটে। এ প্রসঙ্গে চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং টিম কাজ করছে, সেনাবাহিনীও তদারকি করছে, এরপরেও আইন অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১