আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ




গৌরীপুরে আ’লীগ নেতা প্রধান শিক্ষক শফিক বরখাস্ত!

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক কে বুধবার (১১ ডিসেম্বর/২৪) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি জানান, যেহেতু প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত। এসএসসি ফরমপূরণসহ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সে জন্য তাকে সাময়িক বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিজ্ঞ আদালতের আদেশ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক যখন জামিন পাবেন, বিভাগীয় বিধি-নিষেধ না থাকলে তিনি স্বপদে পুন:রায় বহাল হবেন।

জানা যায়, বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক কে বৃহস্পতিবার (১৪ নভেম্বর/২৪) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতারের পর শফিকুল ইসলাম শফিককে শুক্রবার (১৫ নভেম্বর/২৪) বিজ্ঞ আদালতে সোর্পদ করার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জেল হাজতে রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মিছিলে উপজেলার শ্যামগঞ্জ বাজারে হামলার ঘটনায় ফকির ছায়েদ আল মামুন শহীদ বাদী হয়ে যে মামলা করেন সে মামলায়ও শফিকুল ইসলাম শফিক এজাহারভুক্ত আসামী। এছাড়াও ১৩ আগস্ট গৌরীপুর থানায় এফআইআর ভুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি মামলারও আসামী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১