ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও হিন্দু জঙ্গিবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বুধবার (২৭ নভেম্বর/২৪) ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক আলী আকবর আনিছ, সাবেক যুগ্ম আহŸায়ক শাহজাহান কবীর হিরা, পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক শোয়েব মুনশী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মেহেদী হাসান সাগর, জেলা নবীন দলের সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। অপরদিকে মঙ্গলবার রাতে যুব সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মো. অলি উল্লাহ রুবেল, শফিকুল ইসলাম শফিক, আনোয়ারুল ইসলাম, আশিক রহমান, বাবু, শাহিনুল ইসলাম হৃদয়, আল আমিন, মো. নুরুল্লাহ, সাদ হোসেন, আব্দুল হান্নান, নাঈম হোসেন, আইনুল হক, কাওছার আহমেদ প্রমুখ।