আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ




রাস্তার বুড়ি মাকে কুঁড়িয়ে নিলেন ইউএনও!

রাস্তা থেকে কুঁড়িয়ে নিলেন ইউএনও! স্কুলের বারান্দা-মাঠে-ঘাটে পড়ে ছিলো এই বৃদ্ধা মহিলা। এভাবে ছিন্নমূল অবস্থায় কেটে গেছে আট বছর। আশি ছুঁইছুঁই করছে তার বয়স। ঠিকানা কেউ জানে না, তিনিও কিছু বলতে পারছেন না। তাঁকে ঘর নির্মাণ করে সেখানে সোমবার (২৫ নভেম্বর/২৪) থাকার ব্যবস্থা করে দিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
এলাকাবাসীর ধারণা, হয়তো তার স্বজনরা তাকে এখানে রেখে গেছে বা পেলে গেছে। পথভুলেও চলে আসতে পারে। তবে ৮বছরেও তার কোনো স্বজন পাওয়া যায়নি। প্রতিবেশীদের দেয়া খাদ্যে চলছে দৈনন্দিন জীবন। বেশি ক্ষুর্ধাত হলে তিনি পাশের দোকানগুলোর সামনে বসে থাকেন। দোকানীদের অনেকেই তাঁকে ‘বুড়ি মা’; কেউ কেউ পাগলী বলেও ডাকে। গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তিনি থাকেন।

এ প্রসঙ্গে গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফ্লোরা সুলতানা বলেন, এই বৃদ্ধ মহিলা ২০১৮সন থেকে স্কুলের বারান্দায় থাকে। ওর খাদ্যের তেমন অভাব হয়না। আশপাশের লোকজন নিয়মিত খাবার দেয়। কখনও এক বেলার খাবার ২/৩জন নিয়ে আসে।

প্রথমে এ বুড়ি মাকে কুঁড়ে নিয়ে ঝুপড়ি ঘর করে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী শামছুজ্জামান দুর্জয়। এরপর তাঁকে নিয়ে শুধু ‘মানুষ’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ২৩ নভেম্বর। এ স্ট্যার্টাসটি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের। রোববার (২৪ নভেম্বর/২৪) তিনি ঘটনাস্থলে ছুটে যান। ২৪ ঘন্টার মধ্যে টিনশেডের ঘর নির্মাণ করে দেন। সোমবার (২৫ নভেম্বর/২৪) রাস্তা থেকে ‘বুড়িমাকে’ কুঁড়ে নিয়ে ঘরে তুলে দেন ইউএনও।

ইউএনও মো. শাকিল আহমেদ জানান, সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা পরিষদ তহবিল থেকে ১৫হাজার টাকা ব্যয়ে এ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। তাকে বিছানাপত্র, চৌকি (কাঠ) ও যেহেতু বিছানা মলমূত্র ত্যাগ করে তাই প্লাস্টিক রেকসিনও দেয়া হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব জানান, শামছুজ্জামান দুর্জয়ের স্টার্টাস থেকে বিষয়টি আমরা অবহিত হয়েছি। এরপরে ইউএনও স্যারসহ আমরা গিয়েছিলাম। এই মহিলার সুচিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তিনি আরও জানান, মহিলাকে আশপাশের লোকজন বাড়িতে নিতে চেয়েছিলো একাধিকবার। কিন্তু তিনি কারও বাড়িতে যেতে যাচ্ছেন না। তাই স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে একটি টিনশেড ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
ইউএনও’র এ কাজের ভূয়সী প্রশংসা করে সমন্বয়কারী শামছুজ্জামান দুর্জয় বলেন, ইউএনও’র হস্তক্ষেপে দ্রæত সময়ে অসহায়ী এই নারী ঘর পেয়েছেন। বিশেষ এই কনকনে শীতের থাবা থেকে তিনি রেহায় পেলেন। এ জন্য মানবিক কাজে যাঁরা জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১