আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
এস এ শামীম || গৌরীপুর ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১১, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ণ




‘স্বাধীনতা পদক’ ও ‘গুরু পুজান’ পদক পাওয়ায় চক্ষু চিকিৎসক ডা. একেএমএ মুকতাদিরকে গৌরীপুরে সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরের ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. এ.কে.এম.এ মুকতাদির স্বাধীনতা পদক ও ভারতের গুরু পুজান অর্জন করায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৯ নভেম্বর/২০২৪) তাঁকে সংবর্ধিত করা হয়।

সংবর্ধিত অতিথি ডা. একেএমএ মুকতাদির বলেন, প্রত্যেকের নিকট জন্মভূমি মাতৃতূল্য, নিজের মায়ের মতো করে সেই স্থানের মানুষকেও মায়ের সেবা দিতে হবে। আমরা যদি মাতৃভূমি, মাটি ও মানুষকে ভালোবাসি তাহলেই চিরজীবন মানুষের মাঝে বেঁচে থাকবো।

তিনি আরও বলেন, আমি অভিভূত। স্বজনদের এতো কার্যক্রম দেখে। দূর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রকৃতি রক্ষা, অন্যায়ের প্রতিবাদ, সমাজসেবা, সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে স্বজনদের যে বিচরণ, তা আর কারও মাঝে দেখতেই পাই না। মানব কল্যাণের মাধ্যমে স্বজনদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান,
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, দৈনিক আজকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বজন এহসানুল হক জারিফ, জাইয়ান মুনতাসিফ প্রমুখ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মুক্তিযোদ্ধা ডা. এ. কে. এম. এ মুকতাদির কে শ গ্রামীণ এলাকায় চোখের চিকিৎসায় অসামান্য অবদানের জন্য ভারতের বিলাসপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া অফথালমোজিক্যাল সোসাইটি গত সেপ্টেম্বরে গুরু পুজান পদক অর্জন করেন ও ২০২০সনে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়াও তিনি প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে এ চিকিৎসা কার্যক্রমের জন্য ২০১৬সালের ২২অক্টোবর ভারতের তিরুচিরাপল্লীতে এ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফথ্যালমলোজি ইন ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড, চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ্যাওয়ার্ড, ২০০২সালে লায়ন্স এফ্রিসিওয়ান এ্যাওয়ার্ড, ২০০৫সালে এএফএও কর্তৃক ডিসটিংগোয়িং সার্ভিস এ্যাওয়ার্ড, একেদাস এ্যান্ডওমেন্ট এ্যাওয়ার্ড, ২০১৫সালে ভারতে গোল্ডমেডেলসহ দেশ ও বিদেশে ১৯টি এ্যাওয়ার্ড অর্জন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১