আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক জেলা পর্যায়ের কর্মশালা

ময়মনসিংহের গৌরীপুরে ‘জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা মঙ্গলবার (২৯ অক্টোবর/২৪) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের’ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক (যুগ্ন সচিব) মো. দিদারুল ইসলাম। মূল প্রবন্ধ উপন্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসাইন। তিনি বলেন, ফলমূল-শাকসবজিতে কখনও ফরমালিন দেয়া হয় না, দেয়ার যৌক্তিকতাও নেই। ফলমালিনমুক্ত সাইনবোর্ড ঝুলিয়ে শাক-সবজি বা ফলমূল বিক্রি করা এটা এক ধরণের প্রতারণা। তিনি এছাড়াও বলেন, খাদ্য প্রস্তুতকালে পোড়া তেলের ব্যবহার পরিহার করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুতের উপর জোর দিতে হবে। কর্মশালায় উপস্থিত খাদ্য ব্যবসায়ীদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন ও বিধি-বিধান সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহম্মেদ নাছের।
কর্মসূচিতে উপস্থিত খাদ্য ব্যবসায়ীদের সচেতনতামূলক লিফলেট, নিরাপদ খাদ্যবিষয়ক পারিবারিক খাদ্য নির্দেশিকা ও ব্যাগ প্রদান করা হয়। অনুষ্ঠানে শতাধিক খাদ্য ব্যবসায়ী, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১